শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা

Satyajit Das / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

সিলেট নগরীর শাহপরাণ সেতুর উত্তর পাশে মুরাদপুর চত্বরে যৌথ অভিযানে শব্দদূষণ,অবৈধ বালু পরিবহন এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়,বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত র‍্যাব-৯ সদর কোম্পানি,সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ট্রাক ও পিকআপে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ব্যবহার,অবৈধভাবে বালু বহন এবং বালুবাহী যানবাহনে ত্রিপাল ব্যবহার না করার অভিযোগে সংশ্লিষ্ট ৯ ব্যক্তিকে জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এর ৬(১) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

Manual5 Ad Code

র‍্যাব জানায়,শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিদ্যমান আইন অনুযায়ী মোটরযানে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হর্ন ব্যবহার এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ। এসব আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড,অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Manual7 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code