শিরোনাম
জগন্নাথপুরে যোগাযোগে নতুন দিগন্ত: চার লেন সড়ক নির্মাণে এমপি কয়ছর এম আহমেদের বড় উদ্যোগ গ্রামীণফোনের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন মৌলভীবাজার ব্রাহ্মণগ্রামে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক ঐতিহ্য হারাচ্ছে জগন্নাথপুরের বাঁশ শিল্প: কালবৈশাখীতেও মিলছে না ক্রেতা, বিক্রি নেমেছে তলানিতে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ জগন্নাথপুরেআইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বানারীপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, ঋণ ও চারা বিতরণ ​গাবতলীর আহমেদ নগরে মাদকের অভয়ারণ্য: অসহায় এলাকাবাসী মৌলভীবাজার রাজনগরে উঠানের ৮ ফুট নিচ থেকে গৃহবধূর ম’রদেহউদ্ধার বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার ব্রাহ্মণগ্রামে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক

সিলেট নিউজ ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর ব্রাহ্মণগ্রাম এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১২টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল আজীজ (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের সামছুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণগ্রামের হাজী আব্দুস সোবহানের শুঁটকি আড়তে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

স্থানীয়দের দাবি, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হাজী আব্দুস সোবহানের ভাই, ব্রাহ্মণগ্রামের হাজী মান উল্লাহর ছেলে সুলেমান মিয়া (৪৫) আব্দুল আজীজকে নিজের বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বাথরুমে বস্তাবন্দি অবস্থায় আজীজের মরদেহ দেখতে পান। এ সময় সুলেমান মিয়া কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

পরে পুলিশ অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে ঘাতক সুলেমান মিয়াকে আটক করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Manual7 Ad Code

ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code