শিরোনাম
জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন একজন প্রধানমন্ত্রীর ডজনখানেক উপদেষ্টা থাকে, শতাধিক লোক নিয়োগ থাকে, হ‍্যা – না বলার জন্য… রাষ্ট্রচিন্তক প্রভাবশালী কলামিস্ট,অথই নূরুল আমিনের ৫২ দফা বাস্তবায়ন হলে সমগ্র জাতির স্বপ্ন পূরণ হবে গোল্ডেন বল জয়ে রদ্রি, গোল-অ্যাসিস্ট ছাড়াই কেন বিশ্বকাপের সেরা? ​বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলা, হাসপাতালে ভর্তি মৌলভীবাজার হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে যৌথ বাহিনী জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রেস ক্লাবে সমাবেশ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

সিলেট নিউজ ডেস্ক / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি :

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়ায় উপজেলা কৃষক দলের এক নেতার নেতৃত্বে যুবদলের দুই নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান ও বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য মিজানকে আশঙ্কাজনক অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​আজ সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
​আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান ও বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য মিজান ফেরিঘাট এলাকা থেকে বন্দর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বানারীপাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাকিবুল ইসলাম সুমনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। মারধরের একপর্যায়ে তারা অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন।
​পরে স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় সেলাই ও ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
​এদিকে আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তারা এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
​এ ঘটনার পর থেকে বানারীপাড়া উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুব দলের দুই নেতার ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code