শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে শিক্ষার্থীদের হাতে কলা দেওয়ার কথা থাকলেও পৌঁছায়নি কোনো স্কুলেই

সিলেট নিউজ ডেস্ক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

​ জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টি ও নিয়মিত উপস্থিতির লক্ষ্য নিয়ে বিশেষ খাদ্য সহায়তা হিসেবে কলা বিতরণের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। আজ ২১ জুলাই মঙ্গলবার সকালে নির্ধারিত দিনে উপজেলার কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কলা পৌঁছেনি বলে জানা গেছে। জগন্নাথপুর উপজেলায় ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
​স্থানীয় বিদ্যালয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত ও পুষ্টিকর ফল হিসেবে কলা বিতরণের তালিকা ও সিদ্ধান্ত ছিল। কিন্তু আজ নির্ধারিত সময় পার হয়ে গেলেও উপজেলার কোনো স্কুলেই এই ফল সরবরাহ করা হয়নি। ফলে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে চরম হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
​অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে তদারকির অভাবে তা সঠিক সময়ে বাস্তবায়িত হচ্ছে না। আজ সরকারি উদ্যোগ অনুযায়ী কলা বিতরণের কথা শুনে শিশুরা বেশ উৎফুল্ল ছিল, কিন্তু কোনো বিদ্যালয়েই কলা না পৌঁছানো অত্যন্ত দুঃখজনক।”
​এ বিষয়ে স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের পুষ্টি সংক্রান্ত যেকোনো সরকারি সুবিধা বাস্তবায়নে অনিয়ম বা অবহেলা বরদাশত করা উচিত নয়। দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই কি এ ধরনের ঘটনা ঘটছে, তা দ্রুত খতিয়ে দেখার জন্য তারা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জগন্নাথপুর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোপা রানী দাশ বলেন আজ আমাদের স্কুলে শিক্ষার্থীদের হাতে কোন কলা পৌঁছায়নি,।
জগন্নাথপুর রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহাজান পারভিন জানান ঠিকাদারি প্রতিষ্ঠান আজ কোন স্কুলেই কলা পৌছায়নী, আমিি আশ পাশে স্কুলগুলোতে খবর নিয়েছি কোন স্কুলেই কলা পৌঁছায়নি।
পুষ্টি খাবার প্রতিষ্ঠান মুস্তাক আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উনার ফোন বন্ধু পাওয়া যায়।।
​এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। জগন্নাথপুর উপজেলা সচেতন মহল জানান বিষয়টি দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code