জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তার রাজমনি সিংহ এর বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা তাঁর এসব অপকর্মের প্রতিকার চেয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা ও সিলেট বিভাগীয় সমবায় দপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অসাধু উপায়ে সুবিধা হাসিল করে আসছেন। সমিতির নিবন্ধন প্রদান, অডিট সম্পন্ন করা, কমিটি অনুমোদন ও নবায়নসহ অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় তিনি মোটা অঙ্কের ঘুষ দাবি করেন বলে অভিযোগকারীদের দাবি। চাহিদামতো ঘুষের টাকা না দিলে সাধারণ সমবায়ীদের নানাভাবে হয়রানি ও ফাইল আটকে রাখার ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।এই কর্মকর্তা সমিতি অডিট করতে ১০/১৫ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে সমিতি বাতীল করে দিবেন বলে ভয় ভীতি দেখান। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জন প্রতিনিধি একজোট হয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগকারী জগন্নাথপুর উপজেলার সুপার মাহমুদ পুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিধু নমঃশূদ্র জানান
”সমবায় অফিসের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে প্রকৃত মৎস্যজীবীরা আজ দিশেহারা। অফিসের সেবা নিতে গেলেই ঘুষ দিতে হয়। বাধ্য হয়েই আমরা ২৩ জন সমিতির সভাপতি ও সম্পাদক এক হয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার কাছে সুবিচারের আশায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
লিখিত অভিযোগে প্রতিনিধিরা অবিলম্বে এই সমবায় রাজ মনি সিংহ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার সমবায় কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করার আকুল আবেদন জানান।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে
জগন্নাথপুর রৌয়াইল দক্ষিণ পাড়া কুশিয়ারা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য, নরেশ দাস বলেন আমি সিলেট বিভাগীয় সমবায় কার্যলয়ে একটি অভিযোগ দায়ের করি।জগন্নাথপুর সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ আমাদের সমিতি করে দিবেন বলে ৪২ হাজার টাকা নিয়েছেন। টাকা নিয়েও আমাদের কাজ করেনি। আমরা বিচার চাই।
জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী মনোরঞ্জন সরকার বলেন জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, ঘুষ ছাড়া কোন কাজ করেন না। আমাদের মৎস্যজীবীদের সাথে বাজে কথা বলেন, আমরা অন্যত্রে বদলী চাই।,
জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ বলেন আমার বিরুদ্ধে অভিযোগ টি করা হয়েছে, আমি জানি না, অভিযোগ টি সত্য নয়।।
জেলা সমবায় কার্যালয়ের সুনামগঞ্জ জেলা অফিসার মাহিদুল ইসলাম ইকবাল জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।