শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন কেনাকাটাকে কেন্দ্র করে অশোভন আচরণ ও অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে  মাহবুব  আলম চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিয়েছেন “খাদি বাজার (Khadi Bazar)” পেইজের এডমিন মাহিমুল ইসলাম।অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
অভিযোগে বলা হয়, মাহবুব আলম চৌধুরী “নিউ খাদি কালেকশন” নামের একটি অনলাইন পেইজ থেকে শার্টসহ কিছু পোশাক ক্রয় করেন। পরবর্তীতে তিনি পণ্যের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট পেইজের সঙ্গে যোগাযোগ না করে তিনি “খাদি বাজার” পেইজে এসে ইনবক্সে  কুমিল্লার বাসিন্দা মাহিমুল ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষায় বার্তা পাঠান।অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের

Manual3 Ad Code

মাহিমুল ইসলামের দাবি, তিনি ওই পণ্য বিক্রয় বা লেনদেনের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। তবুও তাকে উদ্দেশ্য করে গালিগালাজ, মানহানিকর মন্তব্য এবং মানসিকভাবে হয়রানিমূলক আচরণ করা হয়েছে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি অনলাইনে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক ভাষা এবং সাইবার হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আচরণ শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো অনলাইন সমাজকেই নেতিবাচকভাবে প্রভাবিত করে।
মাহিমুল ইসলাম আরও বলেন, মতভেদ বা পণ্যের মান নিয়ে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট বিক্রেতার কাছে যথাযথভাবে উপস্থাপন করা উচিত। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অযথা অপবাদ, গালিগালাজ কিংবা মানহানিকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনলাইনে অশোভন আচরণ, সাইবার হয়রানি ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে তরুণ সমাজের একটি বড় অংশ এ ধরনের নেতিবাচক সংস্কৃতি থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
বিঃদ্রঃ উপরের সংবাদটি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে, যাতে উভয় পক্ষের বক্তব্যই উপস্থাপিত হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code