শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত

সিলেট নিউজ ডেস্ক / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গাড়ির সামনে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সাদ্দাম হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার রঘুপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। তিনি একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) হিসেবে জৈন্তাপুর উপজেলায় কর্মরত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সদস্যরা দুটি পিকআপযোগে গোয়াইনঘাটের দিকে যাচ্ছিলেন। তাদের কনভয় জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট দক্ষিণপাড় এলাকায় পৌঁছালে একটি বেসামরিক পিকআপ বিজিবির কনভয়কে ওভারটেক করে।

 

Manual4 Ad Code

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বেসামরিক পিকআপটির সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে যায়। পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন এলাকায় রাস্তায় পড়ে যান। এ সময় বিজিবির পিকআপের চালক তাৎক্ষণিক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেন।

 

বিজিবির সদস্যরা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮ এবং বিজিবির পিকআপটির নিবন্ধন নম্বর সিলেট হ-১১-০০৩২।

Manual6 Ad Code

 

তবে দুর্ঘটনাটি নিয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলটির বেপরোয়া গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে সড়কে পড়ে যায় এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছে বিজিবি।

 

Manual3 Ad Code

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা এড়ানোর জন্যই তিনি সম্ভবত ব্রেক চাপেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার একপাশে চলে যায় এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর হাসপাতালে পাঠান। বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কোনো ধাক্কা লাগেনি।

 

এদিকে, খবর পেয়ে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

Manual1 Ad Code

সিলেট-তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code