শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত

সিলেট নিউজ ডেস্ক / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি:

মহান আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় শাহজালাল জামেয়া ইসলামিয়া, পাঠানটুলা থেকে দাখিল (SSC সমমান) পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মাহারা বিন বাছিত।

মাহারার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু পরিবারের জন্যই নয়, বরং তার শিক্ষাজীবনের একটি স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত।

মাহারার বাবা বলেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় আমার একমাত্র আদরের মেয়ে মাহারা গোল্ডেন A+ অর্জন করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, মেধা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং সর্বোপরি সবার দোয়া।

তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাহারার শিক্ষক ও যারা তার জন্য দোয়া ও শুভকামনা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আজকের এই গোল্ডেন A+ যেন মাহারার স্বপ্নের পথচলার প্রথম সাফল্য হয়। আমাদের প্রাণের স্বপ্ন—একদিন মাহারা একজন আদর্শ ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। মহান আল্লাহ যেন আমাদের এই স্বপ্ন কবুল করেন এবং মাহারার ভবিষ্যৎকে উজ্জ্বল ও সফল করে তুলুন।

মাহারার পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন মাহারাকে দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ করেন, একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

Manual4 Ad Code

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, “মাহারার এই অর্জন যেন তার জীবনের আরও বড় সাফল্যের ভিত্তি হয়ে ওঠে। মহান আল্লাহ যেন তার প্রতিটি স্বপ্ন পূরণ করেন, তাকে নেক হায়াত দান করেন এবং একজন আদর্শ চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার সুযোগ দেন। আমিন।

Manual6 Ad Code

মাহারার এই সাফল্যে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে এবং আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Manual2 Ad Code

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code