শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

সিলেট নিউজ ডেস্ক / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যবান্ধব রাখার লক্ষ্যে ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ​আজ শুক্রবার সকাল ১০ টায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়ের নেতৃত্বে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা প্রত্যক্ষভাবে অংশ নেন। অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় জানান, রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শুধু কর্তৃপক্ষের প্রচেষ্টাই যথেষ্ট নয়; এজন্য রোগী, তাদের অভিভাবক এবং সাধারণ জগন্নাথপুরবাসীর আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
​তিনি হাসপাতালে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য রোগী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানান। পরিচ্ছন্নতার এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জগন্নাথপুর হাসপাতাল ডাঃ কৃপেশ রজ্জন রায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে করায় প্রশংসায় পাচ্ছেন। জগন্নাথপুর উপজেলা বাসী মনে করেন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে রোগীরা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code