শিরোনাম
​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে JICA প্রধান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে জগন্নাথপুরে জালিয়াতির আশ্রয়ে খণ্ডকালীন শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ! তদন্তে নিয়োগের কাগজপত্র দেখাতে পারেননি আলাউর ঠাকুর ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের

সিলেট নিউজ ডেস্ক / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

খাবার ও সুপেয় পানির অভাবে ভূমধ্যসাগরে টানা ১১ দিন ভেসে থাকার পর গ্রিসগামী একটি রাবারের নৌকা থেকে অন্তত ১১ জন অভিবাসন প্রত্যাশীর করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানো ৯ বাংলাদেশির মধ্যে ৭ জনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।

​ইতিমধ্যে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—শান্তিগঞ্জ উপজেলার পাগলা শত্রুমর্দান গ্রামের হৃদয় পাল, চিকরকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া ও মামুন খান এবং রানসি গ্রামের মো. তালহা।

Manual8 Ad Code

​মিশরে চিকিৎসাধীন বেঁচে যাওয়া যাত্রী সুনামগঞ্জের পাথারিয়া গ্রামের আবদুল করিমের বরাত দিয়ে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​
দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট লিবিয়া থেকে ৪২ জন যাত্রী নিয়ে একটি রাবারের নৌকা গ্রিসের উদ্দেশে রওনা হয়। যাত্রী ধারণক্ষমতা মাত্র ২৫ জন হলেও পাচারকারীরা অতিরিক্ত যাত্রী নিয়ে একটি মাত্র ইঞ্জিনের ওপর ভরসা করে নৌকাটি ভাসিয়ে দেয়। পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে জ্বালানি শেষ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভাসতে থাকে নৌকাটি।

Manual6 Ad Code

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রত্যক্ষদর্শী আবদুল করিম জানান, সাগরে খাবার ও পানি ছাড়া দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অনাহার, তীব্র ডিহাইড্রেশন ও প্রখর রোদে একে একে ১০ সহযাত্রী মারা যান। পরবর্তীতে তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দিতে বাধ্য হন তারা। ১১ দিন ভেসে থাকার পর গত ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে স্থানীয়দের খবরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ২৯-৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code