শিরোনাম
মেয়াদ শেষ হলেও কাজ মাত্র ২০ ভাগ ​অনিশ্চয়তায় ২১৭ কোটি টাকার সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্প শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় প্রায় শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, পরিবারের যাতায়াত ও পানি নিষ্কাশনের একমাত্র ভরসা সরকারি একটি খাল জোরপূর্বক দখল, মাটি ভরাট ও ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভবানীপুর মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খালটি উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষ থেকে ৪০ জনের স্বাক্ষরসংবলিত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

​স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভবানীপুর গ্রামের সাধারণ মানুষের বর্ষাকালে নৌকা চলাচল, দৈনন্দিন যাতায়াত এবং পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই সরকারি খালটি। অভিযোগ উঠেছে, এলাকার ভুমিখেকো সুফি মিয়া ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে খালটি জোরপূর্বক দখল করে মাটি ভরাট করছেন এবং পাকা ঘর নির্মাণের পাঁতারা চালাচ্ছেন। খালটি সম্পূর্ণ ভরাট হয়ে গেলে পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে এবং শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।
​অভিযোগকারী সাবেক পৌর কাউন্সিলর মইন উদ্দিন বলেন, “সরকারি এই খালটি ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে আবাদি জমি ও বসতবাড়িতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।”

​অন্যান্য স্থানীয় বাসিন্দারাও খালটি পুনৰুদ্ধারের জোর দাবি জানিয়েছেন। সাবেক পৌর কাউন্সিলর ছমির উদ্দিন বলেন, “খালটি ভরাট হলে শতাধিক পরিবার জলাবদ্ধতা পড়ে গৃহবন্দী হয়ে পড়বে। আমরা এলাকাবাসী অবিলম্বে এটি উদ্ধার চাই।”

​গ্রামের বয়োজ্যেষ্ঠ রহিম আলী জানান, “আমাদের পূর্বপুরুষদের আমল থেকেই এই সরকারি খাল দিয়ে নৌকা চলাচল করে আসছে।” আরেক বাসিন্দা হাজী আব্দুল হাসিম বলেন, “এটি পুরো এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ। সরকারের কাছে আমাদের আকুল দাবি, খালটি যেন অবিলম্বে উদ্ধার করে দেওয়া হয়।”

Manual2 Ad Code

​এ বিষয়ে অভিযুক্ত সুফি মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত সাপেক্ষে সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Manual2 Ad Code

​জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code