শিরোনাম
বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ  বিশ্বসেরা সাইবার প্রতিযোগিতার ফাইনালে তাড়াইলের মাহি রিয়াদে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তরুণ সাইবার প্রকৌশলী ওয়াহিদ সিদ্দেক উচ্ছ বিদ্যালয়ে এসএসসি ২০২৬সাল এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠিত চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত সোনাই নদী নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে গণেশপুরে সমাবেশ যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! জরাজীর্ণ বাংলাদেশের, সৃষ্টির পর থেকেই অগোছালো অবস্থা, ধারাবাহিকতা বজায় রাখেনি কেউ কখনও বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ 

সিলেট নিউজ ডেস্ক / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বনারীপাড়া প্রতিনিধি:

Manual4 Ad Code

বরিশালের বানারীপাড়া সিভিল জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে বিরোধপূর্ণ ফসলি জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, বানারীপাড়া দেওয়ানী ৫৮/২৫ (বা ৫১/২৫) নং মোকদ্দমায় বাদী আঃ খালেক এবং ১ নং বিবাদী ওমর ফারুক গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ইলুহার মৌজার (জেএল নং- ৯, এসএ খতিয়ান নং- ৩৬৭) ২৬৪৬, ২৬৪৭ ও ২৬৪৮ নম্বর দাগের মোট ১.১১ শতাংশ জমি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়। উল্লেখ্য, প্রায় ৩৫ বছর পূর্বে ওমর ফারুকের বাবা আবু সাইদ (ওরফে সাইদুর রহমান)-এর কাছ থেকে উক্ত জমি ক্রয় করা হয়েছিল। পরবর্তীতে আঃ খালেক ও কামাল হোসেনের নামে রেকর্ড হওয়া এই জমিতে আগামী শুনানির তারিখ (২৮/১০/২০২৬) পর্যন্ত স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার জন্য বরিশালের বানারীপাড়া সিভিল জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশে স্পষ্ট বলা হয়, বিবাদীগণ বিরোধীয় জমিতে কোনো প্রকার সীমানা প্রাচীর, ঘর নির্মাণ বা দখলের চেষ্টা করতে পারবেন না এবং নালিশী জমির অবস্থান ও অবস্থা অপরিবর্তিত রাখতে হবে। তবে অভিযোগ উঠেছে, আদালতের এই স্পষ্ট আদেশ তোয়াক্কা না করে প্রতিপক্ষ আবু সাইদ এবং তার ছেলে মোত্তাকিন, হারুন ও ফারুক বেআইনিভাবে ওই ফসলি জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা চালাচ্ছেন।  আদালতের আদেশ অমান্য করে জমি দখলের এই অপচেষ্টার কারণে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বেআইনি দখল বন্ধে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code