শিরোনাম
ঘাটাইলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন জগন্নাথপুরে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন কবিতার নাম : মনের বিলাপ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড়
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন

সিলেট নিউজ ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে “ফ্যামিলি কার্ড” কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১২ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কার্যক্রমের সার্বিক দিক ও লক্ষ্য নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন।সংবাদ সম্মেলন শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়ন ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে কলকলিয়া ইউনিয়ন ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে।  চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নাগাওঁ  ১ নম্বর ওয়ার্ডে  ও কলকলিয়া ইউনিয়নে ১ নং ওয়াডের এ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বেলাল হোসেন,  উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপি নেতা আব্দুর সোবান,প্রমুখ।।সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই ফ্যামিলি কার্ড প্রথা বাস্তবায়িত হলে সঠিক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া সহজ হবে এবং প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এটি কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্থানীয় দলীয় নেতাকর্মী, এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলা সমাজ কর্মকর্তা বেলান হোসেন, সংবাদ সম্মেলনের সাংবাদিকের মধ্যে উপস্থিত  ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব কার্যকরী পরিষদের সদস্য  গোবিন্দ দেব, আমিনুর রহমান শিপন, সাংবাদিক  শাহাজান মিয়া,,ফুজায়েল আহমেদ, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত উপস্থিত ছিলেন।।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code