শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯

Coder Boss / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকার একটি রাবার বাগান থেকে একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি বাটবিহীন। দুটি এয়ারগানের মধ্যে একটিরও বাট নেই। এ ঘটনায় অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেট এলাকায় অবস্থানকালে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

 

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় রাবার বাগানের ঝোপঝাড়ের মধ্য থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগানের মধ্যে একটির বাট ছিল না।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এসআরবি-৯ জানায়, উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ব্যাটালিয়নের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Manual5 Ad Code

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code