শিরোনাম
সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? গুলশানে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টারের যাত্রা শুরু ​বরিশালের উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ

সিলেট নিউজ ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়,    বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এমপি  বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রতিটা উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম সফলভাবে চলছে। আমরা চাই অসহায়-দরিদ্র থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে। আমরা নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করেই কাজ করে যাচ্ছি।” সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ ৩১ অক্টোবর  সকাল ১১ টায় জগন্নাথপুর 

Manual2 Ad Code

​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জগন্নাথপুর মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

​জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা 

Manual6 Ad Code

 সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায়   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য এম এ মুকিত ও অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। 

Manual2 Ad Code

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর  পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code