শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে কোরআনের আলো ছড়িয়ে দিতে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর সোমবার ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মিশর, ইরান, আফগানিস্তান, তুরস্ক ও বাংলাদেশের শ্রেষ্ঠ ক্বারী এবং বিশিষ্ট ইসলামিক স্কলারগণ অংশগ্রহণ করবেন। দেশ-বিদেশের বরেণ্য ক্বারীদের পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে সম্মেলনটি হয়ে উঠবে এক অনন্য কোরআনি মিলনমেলা।সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬

আসন্ন এ সম্মেলনকে সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর হোটেল হেরিটেজে ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ মওদুদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ জুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করা হয়।সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬

গঠিত উপকমিটিগুলোর মধ্যে প্রচার উপকমিটির আহ্বায়ক করা হয় মো. জুহেল আহমদকে এবং সদস্য সচিব মো. ইসমাইল হোসেনকে। ইভেন্ট ম্যানেজমেন্ট উপকমিটির আহ্বায়ক মো. ফাহিমুজ্জামান ও সদস্য সচিব এস এম আলী আহমদ। দাওয়াত ও আমন্ত্রণ উপকমিটির আহ্বায়ক জামাল আহমদ এবং সদস্য সচিব মো. নাঈমুজ্জামান। অর্থ উপকমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদ আহমদ এবং সদস্য নোমান আহমেদ। প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক হাফিজ আল আমীন এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান।

Manual8 Ad Code

সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মো. ফাহিমুজ্জামান, সহসভাপতি জুহেল আহমদ, মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, সৈয়দ মাহমুদ আহমদ, জামাল আহমদ, আমিনুল ইসলাম লায়েক, সহসাধারণ সম্পাদক মো. নাঈমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, অফিস সম্পাদক মাওলানা ঈমান উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক এস এম আলী আহমদ এবং অর্থ সম্পাদক মাওলানা নুমান আহমেদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন নোমান আহমদ চৌধুরী, মাওলানা জামাল আহমদ আশিকী, ইমরান আহমদ ইমন, মাওলানা মিজানুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, সৈয়দ নুরুল মুত্তাকিন, হাফিজ শামসুল ইসলাম, বায়েজীদ চৌধুরী, হাফিজ হাবিবুর রহমান, মাওলানা ইসলাম উদ্দিন, হাফিজ রেদওয়ান আহমেদ, আহমেদ মুফিত চৌধুরী, আইনুল হুদা, হুসাইন আহমেদ, শেখ নাদীম মোস্তফা ও মো. তাকীসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মোস্তাক আহমদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মোহাম্মদ আলী রাব্বি।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে মাওলানা সৈয়দ মওদুদ আহমদ আসন্ন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সম্মেলনকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তিনি সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code