শিরোনাম
জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধে সরকার ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু রাখলেও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত ১ নভেম্বর থেকে এই কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সরবরাহকারী দুধ কোম্পানিগুলো বিদ্যালয়ে দুধ না দেওয়ায় এবং বিস্কুট সরবরাহ বন্ধ থাকায় টানা ১১ দিন ধরে পুষ্টিকর এই খাবার থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মিড-ডে মিলের খাদ্য তালিকায় শুকনো ও পুষ্টিকর খাবার হিসেবে বনরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ (UHT Milk) এবং ফর্টিফায়েড বিস্কুট সরবরাহের নির্দেশনা রয়েছে। কিন্তু চলতি মাসের শুরু (১ নভেম্বর) থেকে জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুধ ও বিস্কুট সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
​উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়ন ও ঝরে পড়া রোধে বর্তমানে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এই মিড-ডে মিল কর্মসূচির আওতায় রয়েছে।
​হঠাৎ করে জগন্নাথপুরের বিদ্যালয়গুলোতে দুধ ও বিস্কুট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত দুধ ও বিস্কুট বিতরণ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। উওর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বলেন, ঠাকুর গাওঁ জেলার যে কোন এক বিদ্যালয় হাই কোটে রিটটিশন দায়ের করেছে শুনেছি, দুধের মান নিয়ে। তাই আমাদের বিদ্যালয়ে ১১ দিন দুধ ও বিস্কুট সরবাহ বন্ধ রয়েছে।
শ্যামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল তালুকদার বলেন,আমাদের বিদ্যালয়ে দুধ ও বিস্কিট বন্ধ রয়েছে। বিস্কুট এর মান ভালো না, ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আশিষ দাস বলেন আমাদের বিদ্যালয় ১ তারিখ থেকে দুধ বিস্কুট বন্ধ রয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম জানান, দুধ ও বিস্কিট, আপাতত বন্ধ রয়েছে,,পরে চালো হলে আবার বিদ্যালয়গুলোতে দেওয়া হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code