শিরোনাম
জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

সিলেট নিউজ ডেস্ক / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার কুচবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিতা-কন্যাকে জরিয়ে মানহানিকর, আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা নং ৩৪/২৬ দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

গত ১০ নভেম্বর বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে বোন ও পিতার পক্ষে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন কোচবাড়ি গ্রামের রাজা মিয়ার ছেলে সাগর আহমদ, এতে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার, মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

Manual3 Ad Code

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ফেসবুকে কয়েকটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি অভিযোগকারীর নজরে আসে। কয়েকটি ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ থেকে তাঁর পরিবারকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য এবং এআই সম্পাদিত ছবি প্রকাশ করা হয়। এসব পোস্টে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ ও শেয়ার করার মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্ট করা হয়।

Manual3 Ad Code

অভিযোগকারীর দাবি, তাঁর পিতা ও বোনকে জড়িয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক চাপ সৃষ্টির অভিযোগও তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টের কারণে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এআই সম্পাদিত ছবি ব্যবহার করে মানহানির চেষ্টা করা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তির নাম এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের লিংক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগের সঙ্গে মানহানিকর পোস্টের স্থিরচিত্র এবং একটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়েছে। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বারের আইনজীবী এডভোকেট সজল হোসেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code