শিরোনাম
সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে সরফরাজ সরফুর কড়া হুঁশিয়ারি জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Manual2 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামাইল গানে গানে স্মরণ করা হয় ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তকে। রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মরমী কবির নিজ জন্মভূমি কেশবপুর গ্রামে এ প্রতিযোগিতায় শুরু হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাধারমণ স্মৃতি সংঘের আয়োজনে প্রথম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২০ টি ধামাইল দল অংশ নেন। প্রতিযোগিতা
বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য সুপ্রভা রানী কর ও সাংস্কৃতিক সম্প্রাদক নিপা সূত্রধর ও তাঁর ধামাইল দলকে পুরস্কার হিসেবে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের আয়োজক রাধারমণ স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দে, সংঘের সভাপতি লিটন দাস সাধারণ সম্পাদক সিপন দাস,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক অমিত দেব জগন্নাথপুর প্রেসক্লাবে নির্বাহী সদস্য গোবিন্দ দেব বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, নির্বাহী সদস্য জুঁই দাস,বনিতা পুরকায়স্থ, তন্নি দাস ইতি রায় উপস্থিত ছিলেন।
দুপুরে ধামাইল গানের প্রতিযোগিতা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু,পৌর সভার প্রকৌশলী সতীশ গোস্বামী, ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, রাধারমণ দত্ত উপদেষ্টা আশীষ কুমার দে সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় রাধারমণ দত্তের সমাধি মন্দির সংরক্ষণের দাবি জানান এলাকবাসী। তিন দিন ব্যাপী স্মরণ মহোৎসবে শুক্রবার পদাবলী কীর্তন ও শনিবার দধিভান্ড ভঙ্গন ও মহা প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code