শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হজের বিষয়ে আরেকটু অপেক্ষার আহ্বান সৌদি হজমন্ত্রীর

Coder Boss / ৬৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০

Manual3 Ad Code

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি ঃ সৌদি আরবে হজ পালনের প্রস্তুতি সাময়িকভাবে মুলতবি রাখার কথা জানিয়েছেন সৌদি আরবের হজমন্ত্রী মোহাম্মদ বাতেন। সৌদি আরবে করোনাভাইরাসে মারাত্মক আকার ধারণ করায় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুসলমানদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে হজ মন্ত্রী এ কথা বলেছেন বলে সৌদি পত্রিকা সৌদি গেজেটে এই খবর প্রকাশিত হয়েছে । মহামারি আকারে দেখা দেওয়া করোনাভাইরাস নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে তিনি গত মঙ্গলবার ৩১-মার্চ এ আহ্বান জানান।

Manual7 Ad Code

সৌদি হজমন্ত্রী বলেন, ‘পবিত্র হজের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতিতে যখন মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তখন সৌদি আরব মুসল্লি ও নিজের দেশের নাগরিকদের সুরক্ষার কথা ভাবছে। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে পবিত্র হজ পালনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকার পরামর্শ দিচ্ছি আমরা।’ পবিত্র হজের বিষয়ে স্পষ্ট জানার জন্য আরেকটু অপেক্ষা করতে বলেন তিনি।

Manual5 Ad Code

এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে
গত মাসে সৌদি আরব পবিত্র ওমরাহ স্থগিত রয়েছে এবং সৌদি আরব জুড়ে চলছে কারফিউ ও লকডাউন।

Manual6 Ad Code

প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালন করেন। সৌদি আরবের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে পবিত্র হজ ও ওমরাহর আয়োজন থেকে।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৭২০ জনে । আজকে মারা গেছে ৬ জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ১৬জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৯জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৬৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৫৫জন, মদিনায় ৭৮ জন, কাতিফ ৬ জন, জেদ্দায় ৩ জন, তায়েফ ২ জন। হুফুফ ৩জন, আল হেনাকিয়া ১জন, তাবুক ২ জন বলে জানা গেছে, খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code