শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চির নিদ্রায় গুমিয়ে গেলেন জিন্নাত আলী।

Coder Boss / ৬৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

Manual3 Ad Code

পৃথিবীর একমাত্র ‘লম্বা মানব’ কক্সবাজারের রামুর জিন্নাত আলীর নামাজে জানাযা শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় রামু উপজেলার থোয়াইংগাকাটা বড় কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই কবরস্থানেই দাফন করা হয় তাকে। যদিও বিশ্বের এই লম্বা মানুষের জানাযায় বেশি মানুষের সমাগম হতে দেয়া হয়নি।

চলমান করোনাভাইরাসের কারণে পুরো কক্সবাজার জেলা লকডাউন থাকায় ওই এলাকাতে মানুষ ঢুকতে দেয়া হয়নি। গর্জনিয়া ইউনিয়নের অধিবাসীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে জানাযায় বেশি মানুষ সম্পৃক্ত হতে পারেননি।

Manual4 Ad Code

সূত্র মতে, গর্জনিয়ার বড়বিল এলাকার তার নিজ বাড়িতে থেকে জানাযার জন্য একটি বাঁশের খাটিয়া নিয়ে তার মৃতদেহ কাধে নিয়ে আসেন কক্সবাজার সদর-রামুর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। ওই সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা জিন্নাত আলীর জানাযায় অংশ নেন।

Manual2 Ad Code

বিশ্বের সবচেয়ে এই লম্বা মানুষ জিন্নাত আলী মঙ্গলবার ভোররাতে (২৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি …. রাজিউন)।

Manual2 Ad Code

গর্জনিয়ার বড়বিল গ্রামের বর্গা কৃষক আমীর হামজার (৬০) এক মেয়ে, তিন ছেলের মধ্যে জিন্নাত আলী তৃতীয়। অন্য সবার মতো স্বাভাবিক ছিল জিন্নাতের গড়ন। কিন্তু ওর বয়স যখন ১১ বছর, সে সময় থেকেই দ্রুত উচ্চতা বাড়তে থাকে। প্রতিবছর ২ থেকে ৩ ইঞ্চি করে আকৃতি বাড়তে থাকে তার। ১০ বছরের মধ্যে প্রায় ৪ ফুট উচ্চতা বেড়ে জিন্নাত মৃত্যুর আগপর্যন্ত ৮ ফুট ৬ ইঞ্চির দীর্ঘ মানব হিসেবে ‘রেকর্ড’ ছিলেন।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন আমিন।প্রত্যেক প্রানিকেই ম্রিত্তুর সাধ গ্রহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code