শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে বৃদ্ধকে নির্যাতন : আসামীরা এখনো অধরা

Coder Boss / ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

Manual8 Ad Code

গোলাপগঞ্জে বৃদ্ধকে নির্যাতন : আসামীরা এখনো অধরা
নিজস্ব প্রতিবেদক :সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে আব্দুল মালিক ওরফে মানিক মিয়া নামের বৃদ্ধকে নির্যাতন ও হত্যার হুমকি দাতা কোন আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Manual8 Ad Code

ঘটনা ও থানা পুলিশে অভিযোগ দায়েরের প্রায় মাস পেরিয়ে গেলেও এখনো ধরা-ছোঁয়ার বাহিরে আসামীরা। করোনা ভাইরাসের লকডাউনের ফলে পুলিশের ব্যস্থতার সুযোগ নিয়ে আসামীরা গা-ঢাকা দিয়েছে। আসামীরা গ্রেফতার না হওয়ার ফলে অজানা শঙ্কায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি।

Manual6 Ad Code

তার স্ত্রী জীবনের নিরাপত্তা চেয়ে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যা ব-৯) অভিযোগ দায়ের করেছেন। স্মারক নং-৯৯২। এর আগে গত ২৯ মার্চ প্রাণনাশের আশংকায় ভীত হয়ে গোলাপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ আব্দুল মালিক। যার নং-২১।

Manual4 Ad Code

আব্দুল মালিক দীর্ঘদিন থেকে প্যারালাইসিসের (পক্ষাঘাতগ্রস্থ) রোগী। এমতাবস্থায় শারীরিক ও মানষিক নির্যাতনের ফলে তিনি আরো ভেঙ্গে পড়েছেন। আব্দুল মালিকের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি পক্ষাঘাতগ্রস্থ রোগী, আমার শরীরের বা-পাশে পরিপূর্ণ শক্তি নেই। একা চলাচলের সাহস করিনা। তিনি জানান, মামলার আসামীরা প্রায়ই নিজেদের বাড়িতে আসে আবার চলে যায়, মামলা তুলে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দেয়। তিনি বলেন, পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ করোনা ভাইরাসের অজুহাত দেখায়।

প্রসঙ্গত, বাদী আব্দুল মালিকের সাথে একই গ্রামের (শ্রীবহর কোনারচর) সিরাজ উদ্দিন, তার দুইপূত্র সাদেক আহমদ ও সাহিদ আহমদের দীর্ঘদিন থেকে দেওয়ানী মামলা চলছে। তাদের উভয়ের বাড়িতে বিদ্যু্ৎ সংযোগ রয়ে্ছে। গত ২৭ মার্চ সকালে আব্দুল মালিকের প্রতিপক্ষ সিরাজ উদ্দিন গং জোর পূর্বক নিজস্ব ইলেকট্রিশিয়ান দিয়ে নতুন বিদ্যুৎ লাইন টানতে পায়তারা করেন। এসময় আব্দুল মালিক বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালিকের উপর হামলা চালায়। তাকে দাদিয়ে কোপ দেয়। এসময় তার স্ত্রী আলতারুন্নেছা প্যারালাসিসের রোগী স্বামীকে বাঁচাতে আসলে হামলাকারীরা তাকেও আঘাত করে। পরে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code