শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনায় ঝুকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরন করা এম পি শাহে আলম, মানবতার আদর্শ…..

Coder Boss / ৬৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

Manual6 Ad Code

করোনায় ঝুকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরন করা এম পি শাহে আলম, মানবতার আদর্শ…..

Manual5 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া।।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের প্রশংসায়
ভাসছে বানারীপাড়া-উজিরপুর। প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের বিস্তৃতি রোধে
দেশজুড়ে লকডাউন ও হোম কোয়ারেন্টাইন শুরু হলে তিনি তার ‘প্রিয়তমা’ স্ত্রীকে ঢাকায় রেখে ছুঁটে আসেন নির্বাচনী এলাকায়। সেই থেকে এলাকায় অবস্থান নিয়ে রাত-দিন একাকার করে তিনি ব্যক্তিগতভাবে ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দু’উপজেলার কর্মহীন হয়ে পড়া প্রায় লক্ষাধিক দরিদ্র মানুষের
বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী পৌঁছে দেন। এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে
বন্টনের জন্য দু’উপজেলার উপজেলা চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তা,মেয়র,ওসি,আওয়ামী লীগ নেতৃবৃন্দ , ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে তালিকা প্রনয়ণ করে তিনি তাদেরকে সঙ্গে নিয়ে নিজ হাতে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বানারীপাড়া ও
উজিরপুর উপজেলার এমন কোন দরিদ্র পরিবার নেই যে পরিবারে তিনি খাদ্য
সামগ্রী পৌঁছে দেননি। তিনি শুরুতে ঘোষণা দিয়েছিলেন তার এলাকার কাউকে না
খেয়ে অভূক্ত থাকতে হবে না। তিনি তার কথা শতভাগ রেখেছেন। এ দু’উপজেলায়
ইমাম-মুয়াজ্জিন সহ দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ পর্যাপ্ত ত্রাণ সমাগ্রী পেয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুদের মাঝে ‘শিশু খাদ্য’ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া মাস্ক,পিপিই,হ্যান্ড স্যানেটাইজার ও সাবান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ‘শুধু ত্রাণ নয়,মহা এ দুর্যোগ মুহুর্তে স্থানীয় সংসদ সদস্যকে সার্বক্ষনিক কাছে পেয়ে এলাকাবাসী উৎফুল্ল ও অনুপ্রাণিত। অনেকেই মন্তব্য
করেছেন তিনি শুধু সংসদ সদস্যই নন সবার কাছে এখন একজন প্রকৃত ‘মানবতার
ফেরিওয়ালা’। প্রাণঘাতি করোনার এ বিপদসংকুল মুহূর্তে মৃত্যুকে ‘পরোয়া’ না
করে ভয়কে জয় করে এলাকাবাসীর পাশে সার্বক্ষনিক থেকে তাদের মুখে খাবার তুলে
দেওয়ার পাশাপাশি ‘করোনা’ জয়ে শক্তি ও সাহস যুগিয়ে রাজনীতিতে তৃনমূল থেকে
শীর্ষ পর্যায়ে উঠে আসা এ সংসদ সদস্য প্রমান করলেন তিনি সত্যিকার অর্থেই একজন খাঁটি দেশ প্রেমিক ‘মাটি ও মানুষের’ নেতা। এ প্রসঙ্গে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে
গেছেন। তার সুযোগ্য কন্যা ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মহান সেই পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সৈনিক হিসেবে আমিও সেই আদর্শকে ধারণ ও লালণ করে মানবসেবায় আমৃত্যু কাজ করে যাবো

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code