শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় স্বাস্থ্য বিধি ও অতিরিক্ত বাস ভাড়া রোধকল্পে বিআরটিএ’ র উদ্যোগে প্রচারণা শুরু।

Coder Boss / ৭৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Manual3 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি;

Manual8 Ad Code

দেশব্যাপী করোনা ভাইরাস এর মহামারীতে সংকটকালীন সময়ে গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে এবং সরকার ঘোষিত ৬০% ভাড়া বৃদ্ধির শর্তাবলি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকি করার নিমিত্তে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ও জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরার সমন্বয়ে যৌথ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে।
সচেতনতা সৃষ্টিমুলক এ অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান এর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলার সকল বাস মালিক সকল ঢাকাগামী পরিবহন কাউন্টার ও শ্রমিকদের সরকার নির্ধারিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিস বিভাগের পরিদর্শক (প্রশাসন) হাসান মল্লিক সরকারি এই সিদ্ধান্ত ও বিধি মেনে চলার বিভিন্ন দিক তুলে ধরেন ও মৌলিক প্রশিক্ষণ প্রদাণ করেন।
বিআরটিএ, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরেফিন ও ট্রাফিক সার্জেন্ট মোঃ মুকুল হোসেন কেন্দ্রীয় বাসটার্মিনাল ও ঢাকাগামী পরিবহন কাউন্টার ও বিভিন্ন যানবাহনে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা, করোনা স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্না দিক তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিমুলক লিফলেট, স্টিকার ও পুস্তিকা বিতরণ করেন।
উল্লেখ্য, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক প্রচার অভিযানের পাশাপাশি আগামী রবিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এ কায্যত্রুম অব্যাহত থাকবে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code