শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলহাজ্ব সামশুল আলমের ইন্তেকালে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী’র শোক জ্ঞাপন।

Coder Boss / ৮৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual3 Ad Code

বান্দরবান প্রতিনিধিঃ
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি, বায়তুশ শরফের নিবেদিতপ্রাণ মুরিদ ও একনিষ্ঠ খাদেম আলহাজ্ব মোঃ সামশুল আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
শোককার্তায় তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধার্মিক, অত্যন্ত বিনয়ী, সদালাপী ও অমায়িক স্বভাবের মানুষ। তাঁর ইন্তেকালে অকাল ব্যবসায়ী সমাজ হারিয়েছে একজন নিবেদিত প্রাণ অভিভাবক, বায়তুশ শরফ হারিয়েছে একজন একনিষ্ঠ মুরিদ ও খাদেম এবং আমি হারিয়েছি একজন প্রিয় মানুষকে। মাহফিলসহ বায়তুশ শরফের যেকোন প্রয়োজনে তাঁর সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

Manual6 Ad Code

পীর সাহেব বায়তুশ বলেন, আলহাজ্ব সামশুল আলম ছিলেন অত্যন্ত সৎ ব্যবসায়ী। একজন দানবীর হিসেবে সুপরিচিত ছিলেন। মানুষের জন্য সবসময় ভাল চিন্তা করতেন। সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। এলাকায় প্রতিষ্ঠা করেছেন মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা।
পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শাহ আবদুল হাই নদভী মহান রাব্বুল আলামীনের নিকট আলহাজ্ব সামশুল আলমের আত্মার মাগফিরাত ও জান্নাতে উত্তম মর্যাদা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code