শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে সবার প্রিয় ছিলেন বদরউদ্দিন কামরান-মন্ত্রী ইমরান

Coder Boss / ১২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র,সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত”।একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

Manual1 Ad Code

ইমরান আহমদ এমপি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের
মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেট বাসী হারালো তার প্রিয় সন্তানকে। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual8 Ad Code

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code