শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব‌ানিয়াচংয়ে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা

Coder Boss / ৮২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual5 Ad Code

মুহাম্মদ দি‌লোয়ার হোসাইন  : বানিয়াচংয়ে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ইউএনও মো. মামুন খন্দকারের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩৩তম বিসিএস ক্যাডারের চৌকস কর্মকর্তা মাসুদ রানা প্রথমে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি হিসেবে দায়িত্ব পালন শেষে বানিয়াচং উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন। এর আগে সদর থানার এসিল্যান্ড হিসেবে তিনি পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবাগত ইউএনও মাসুদ রানা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলায়। তিনি জানান, খুব সুন্দরভাবে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংকে পরিচালনা করতে চান। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, ইউএনও মো. মামুন খন্দকার পদোন্নতিজনিত কারণে বানিয়াচং থেকে বদলি হয়েছেন। তিনি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে সম্প্রতি যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code