শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী আটক।

Coder Boss / ৯৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি;

সাতক্ষীরার দেবহাটা থেকে রুবিনা আক্তার (২৮) নামর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণপারুলিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া গ্রামের আইয়ুব আলীসহ স্থানীয়রা জানান, বিগত গ্রায় ৮/১০ বছর আগে রুবিনার সাথে বিয়ে হয় দক্ষিন পারুলিয়া গ্রামের নৈশপ্রহরী শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাবুর সাথে। বাবু একজন মাদকাসক্ত। সে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। পারিবারিক কলহের জের ধরে বাবু তার স্ত্রীকে প্রায়ই মারপিটও করতো। এরই জের ধরে বাবু রাতের কোন এক সময় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বলে তারা জানান। এরপর সকালে তার স্বামী বাবুসহ শ্বশুর বাড়ির লোকজন প্রথম স্ট্রোক জনিত কারনে ও পরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে রুবিনা আতহত্যা করেছে বলে প্রচার দেয়। তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে ও ৭ মাস বয়সের একটি কন্যাসন্তানও রয়েছে বলে তারা জানান। এদিকে, তার মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হলে একপর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবিনার লাশ উদ্ধারসহ তার স্বামী মাদকাসক্ত রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

Manual4 Ad Code

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ ময়না ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code