শিরোনাম
​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় শিশু ধর্ষন চাচাতো ভাই গ্রেফতার

Coder Boss / ৬৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual2 Ad Code
এম. এম আতিকুর রহমানঃ-মৌলভীবাজারের বড়লেখায় ৪ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে গত ২০ জুন রাতে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত শিশুটির চাচাত ভাই গ্রেফতারকৃত জাবেদ আহমদ (১৬) উপজেলার দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের কাসেমনগর গ্রামের আমীর হোসেনের পুত্র। এই ধর্ষনের ঘটনাটি বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাসেমনগর গ্রামে ঘটে। পরে ধর্ষনের শিকার শিশুটিকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত জাবেদ আহমদ ভিকটিমের চাচাত ভাই হওয়ার সুবাদে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশুটিকে তার বাড়িতে ডেকে নেয়। পরে হঠাৎ কান্নার শব্দ পেয়ে মেয়েটির মা তাদের বাড়ীতে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান। পরে পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে প্রথমে আজিজ মেডিকেলে এবং সেখান থেকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিকি চিকিৎসার দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই জাবেদ আহমদ (১৬) কে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ শনিবার রাতেই জাবেদ আহমদ (১৬) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code