শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে ইয়াবা সহ দুই মাদক চোরাকারবারি আটক

Coder Boss / ৮০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual3 Ad Code

আনিসুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২ শ পিস ইয়াবা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজিজুর রহমান এর ছেলে মো: আক্তার হোসেন (২৩) ও একই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের আবুল কাসেম এর ছেলে মো: মাসুম মিয়া (২২)।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার দুপুর দেরটার দিকে নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে মো:আক্তার হোসেন ও মো:মাসুম মিয়া নামে দুই ব্যাক্তিকে আটক করে। এসময় তাদের শরীরে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code