শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে মোবাইল কো‌র্টে অর্ধলক্ষা‌ধিক টাকা জ‌রিমানা।

Coder Boss / ৮৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual8 Ad Code

মুহাম্মদ দি‌লোয়ার হোসাইন, বানিয়াচংঃঃ                করোনা ঝুঁকি মোকাবেলোয় মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত ও বিকাল ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা, সরকারী মাটি উত্তোলনকারী ও মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি।
রবিবার (২১ জুন) ওই অভিযানে এক মাটি খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা, এক মাদকসেবীকে ৩ মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা এবং বিকাল ৪ টার পর দোকান খোলা রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.এম.সাইফুল ইসলাম সেলিম, প্রচার সম্পাদক সামু ও সদস্য শেখ আলমগীর।
এদিকে উপজেলার দত্তপাড়া গ্রামের মুজিবুর রহমান নামের এক মাটি খেকো সরকারী খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে সকাল সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পৌছে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এসিল্যান্ড।
বিকাল সাড়ে ৪ টায় বড়বাজারে অভিযানে নামেন এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি। এসময় গণজমায়েত না করতে এবং মুখে মাস্ক ব্যবহার করতে জনসাধারণকে সচেতন করেন এবং দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড দেন।
অপরদিকে একই দিন সন্ধার পর জাতুকর্নপাড়া শরীফ উদ্দিন পয়েন্টে মাদক (গাজা) ও দেশীয় মদ সেবনকালে সৈয়দ উল্লার পুত্র নাসির উদ্দিন (৭৫) কে আটক করেন বানিয়াচং থানার পুলিশ। পরে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমান আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও নগদ ৫ শত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের নির্দেশে এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code