শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাল্য বিবাহের অপরাধে ছেলের পরিবারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

Coder Boss / ৮৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি

Manual3 Ad Code

যশোর কেশবপুরের দত্তনগর গ্রামের অপ্রাপ্তবয়স্ক একটি ছেলে বাল্যবিবাহ করে নিজ বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে গেলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। এ সময় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে বাল্য বিবাহের অপরাধে ছেলের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা ও ছেলে এবং মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে পৃথক থাকতে বলা হয়।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, উপজেলার দত্তনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকবল হোসেন (১৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে খোদেজা খাতুন (১৪)-কে বিয়ে করে। ছেলে এবং মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত দু’জনই পৃথক থাকবে এ মর্মে মুচলেকা নিয়ে ছেলের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গাড়ি ভাড়া করে মেয়েকে তার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইরুফা সুলতানা আরও জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে এই ধরনের অপরাধ যদি কেশবপুর উপজেলার অন্য কেউ করে তাহলে বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে সবোর্চ্চ নজরদারি রাখবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code