শিরোনাম
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি *বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ* কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! দুধরচকী মুহূর্তেই সব শেষঃ বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার, জানাজা সম্পন্ন সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে করোনার মধ্যেও থেমে নেই জুয়াড়িদের জুয়া খেলা

Coder Boss / ৮৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : বিশ্ব মহামারী করোনা ভাইরাসে জনসাধারণ যখন ভয়ে আতঙ্কিত আর এদিকে সুযোগ সন্ধানী জুয়াড়িরা ২০ জন ৩০ জন এক সাথে মিলে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

সরোজমিনে গিয়ে জানা যায়, মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রতিদিন বসছে জুয়ার আসর। এলাকাবাসী বারবার বাধা দিলেও মানছেনা জুয়াড়িরা ।ফলে এলাকার অনেক যুবক জুয়া খেলে আজ পথে বসার উপক্রম।

Manual6 Ad Code

জানা গেছে,জুয়া খেলার স্থান ধর্মঘর হাইস্কুলের মাঠের সাইডে,পুকুরপাড় সহ প্রাথমিক বিদ্যালয় এর পিছনে ঝোপঝাড়ের ভিতরে এবং পুরাতন বিজিবি ক্যাম্পের সাথে রানার পুকুরপাড়ে ও চেয়ারম্যান এর পরিত্যক্ত মিলের ভিতরে বিভিন্ন জায়গায় বসে জুয়ার আসর। এই এলাকার কয়েকটি গ্রামের তরুণ যুবকদেরকে একত্রিত করে জুয়া খেলার আসর বসিয়ে অবৈধ পন্থায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যাক্তিরা।

জানা যায়,মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদুল আলম মাঝে মধ্যে জুয়ার আসর গুলোতে অভিযান অব্যাহত রাখলেও দুই এক দিন বন্ধ থাকে পরে আবার লোক নিয়োগ করে পাহারার মাধ্যমে যেই সেই জুয়ার আসর বসানো হয়।

Manual8 Ad Code

সমাজ সেবক ও ধর্মঘর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী লোকমান ভূঁইয়া দৈনিক সিলেট নিউজ কে বলেন- আমি অনেক বার জুয়াড়িদের ধাওয়া দিয়েছি জুয়াড়িরা উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় এবং যে স্থানে বসে জুয়া খেলা হয় সেই স্থানের আশেপাশে ভারতীয় ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। জুয়া খেলার জন্য বার বার সতর্ক করার পরও থেমে নেই জুয়া খেলা প্রকাশ্যে জুয়া খেলার আসর বসানো হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

জুয়া খেলার ফলে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে যুবকরা।

Manual1 Ad Code

এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code