শিরোনাম
​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ৯ লক্ষ টাকার ৭০ মণ পলিথিন উদ্ধার! ৩৬ হাজার জরিমানা

Coder Boss / ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এম. এম আতিকুর রহমান :: মৌলভীবাজারের বড়লেখায় ৫ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে পরিবেশ দুষিতকারি ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। ৪ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ১ জুলাই বিকেলে প্রায় ৫ ঘন্টাব্যাপী বড়লেখা পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে এই পলিথিন উদ্ধার করেছেন। উদ্ধার করা পলিথিনের বাজার মূল্য আনুমানিক নয় লক্ষাধিক টাকা। এই ঘটনায় চার ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানা পুলিশের কাছে গোপন তথ্য ছিল বড়লেখা শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি করা হচ্ছে। বুধবার সকাল থেকে পুলিশের একটি টিম সাদা পোষাকে গোদামগুলো নজরদারিতে রাখে। পুলিশের এই তথ্যের ভিত্তিতে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত গোদামগুলোতে অভিযান চালানো হয়। বড়লেখা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বড়লেখা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

Manual5 Ad Code

Manual4 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনায় তথ্যসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বধীন বড়লেখা থানা পুলিশ। এসময় দুটি মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত) অনুযায়ী ৪ টি মামলায় ৩৬,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। প্রায় ৫ঘন্টা ব্যাপি এ অভিযানে আনুমানিক ৭০ মণ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জানা যায়, বড়লেখা পৌর শহরের শাহজালাল শপিং সিটির ৩টি, বিসমিল্লাহ মার্কেটের ২টি ও উত্তর বাজার এলাকার ১টি গোদাম থেকে ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। অবৈধ পলিথিন ব্যবসায় জড়িত থাকায় সেলিম আহমদ কে ২০ হাজার টাকা, আব্দুল হাছিবকে ৫ হাজার , আব্দুস সামাদকে ৫ হাজার টাকা এবং ওমর হোসেন নামের এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করেন। পরে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত ৭০ মন পলিথিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে চারজনকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code