শিরোনাম
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তদবির কালচারকে’ চিরতরে বিদায় করতে চান আইজিপি বেনজীর

Coder Boss / ৮৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual4 Ad Code

পুলিশ বাহিনীতে বদলির জন্য ‘তদবির কালচারকে’ চিরতরে বিদায় করতে চান আইজিপি ড. বেনজীর আহমেদ। কর্মকর্তা ও সদস্যদের জন্য বাস্তবসম্মত বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন  ও বাস্তবায়‌নের মাধ্যমে এটি করতে চান তিনি।
শনিবার (৪ জুলাই) বিকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান আইজিপি।
আইজিপি বলেন, ‘এই করোনার সময়ে গত তিন মাসে পুলিশ বদলে গিয়েছে। পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। জনগণের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাস অর্জন করেছে। করোনায় পুলিশ জনগণের পাশে গিয়ে যেভাবে সেবা দিয়েছে, এর বেশিরভাগই পুলিশের কাজ ছিল না। এজন্য পুলিশকে বলাও হয়নি। নির্দেশও দেওয়া হয়নি। কিন্তু পুলিশ এ কাজটি করেছে একান্তই নিজের দায়িত্ববোধ থেকে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর পুলিশ এত সম্মান, এত মর্যাদা আর কখনও পায়নি। করোনার এই তিন মাসে তা পেয়েছে। এখন জনগণ পুলিশের পক্ষে কথা বলছে। পুলিশের জন্য লিখছে। যারা কথায় কথায় পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে হৃদয় উজাড় করে বলছেন, পুলিশকে সমর্থন করেছেন। যে সম্মান-মর্যাদা আমরা গত তিন মাসে পেয়েছি তা টাকা দিয়ে কেনা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সঙ্গে থাকতে হয়, তাদের কাছে যেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।’
আইজিপি বলেন, ‘একদিন করোনা চলে যাবে। এরপর কী হবে? আমরা কি আবারও আমাদের আগের স্বরূপে আবির্ভূত হবো? বাংলাদেশ পুলিশ আর পেছনে ফিরে যাবে না। জনগণের সম্মান ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’
বেনজীর আহমেদ বলেন, ‘জনগণের পুলিশ হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে। পুলিশে দুর্নীতিবাজের কোনও ঠাঁই নেই। মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্যের সম্পর্ক থাকবে না। পুলিশকে হতে হবে মাদকমুক্ত। পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে যেতে হবে জনগণের দোরগোড়ায়।’
তিনি জানান, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code