শিরোনাম
​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীবাসীর দাবী ফায়ার সার্ভিস চালু ,জুড়ীতে আগুনে পুড়ে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি । 

Coder Boss / ৭৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান।।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গিরাই গ্রামের হাজী রুহুল আমিন মার্কেটের তিনটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। গতকাল গভীররাত ২.৩০ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাক্ষাধিক টাকার মালামাল ও ২টি মোটরসাইকেল পুড়ে যায়।

Manual7 Ad Code

কিছু দিন পর পরই জুড়ীতে অগ্নিকাণ্ডের ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। কিন্তু ব্যবসা বান্ধব জনবহুল এ উপজেলায় এখনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা না হওয়ার জনমনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান।

Manual3 Ad Code

গতরাতের অগ্নকান্ডের উপস্থিত প্রত্যক্ষদর্শী উত্তর জাঙ্গিরাই গ্রামের এডভোকেট সাখাওয়াত হোসেন জানান রাত অানুমানিক ২.৩০ মিনিটের দিকে এ অাগুনের সূত্রপাত ঘটে। ‍মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অাগুন লাগার পর অামরা গ্রামবাসী মিলে প্রাথমিক ভাবে অাগুন নিভানোর চেষ্টা করি। অাগুন লাগার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস অাসার অাগেই ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মার্কেটের মালিক অাব্দুল হক জানান, অাগুন লেগে অামাদের মার্কেটের মোদি দোকানদার অাব্দুর রহিম (৫০) মুজিবুর রহমান (৪৫) এর দুটি দোকান ও উত্তর জাঙ্গিরাই অার্দশ ক্লাবের কার্যালয়ে থাকা বিভিন্ন খেলাধূলার সামগ্রী ও ২টি মোটরসাইকেল সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অামার আশংকা কেউ শত্রুতা বশত অাগুন লাগাতে পারে অথবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটেতে পারে।

Manual8 Ad Code

জুড়ী উপজেলার সচেতন মহল মনে করেন জুড়ীতে ফায়ার সার্ভিস না থাকার কারণে কিছুদিন পর পর অাগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সচেতন জুড়ীবাসীর দাবী, সংশ্লিষ্ট কতৃপক্ষ অচিরেই যেন ফায়ার সার্ভিস স্টেশন চালুর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code