শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটে বোমা মেশিন বন্ধের দাবিতে বালু উত্তোলন শ্রমিক ঐক্য পরিষদের মানব বন্ধন

Coder Boss / ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual8 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

মহামান্য উচ্চ আদালতের আদেশ অমান্য করে এবং ইসিএ কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডাউকী নদীর জাফলং ব্রিজ থেকে বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধ করা এবং ম্যানুয়েল পদ্ধতিতে তা উত্তোলনের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বালু উত্তোলন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ডাউকী নদীর মোহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাফলংয়ের প্রবীণ ব্যক্তিত্ব আইয়ুব আলীর সভাপত্তিত্বে ও নাজিম আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ১৭ পরগনার শালিস ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মুবশ্বির আলী মুবই।
আরও বক্তব্য দেন, ফজলুল হক, লেবু মিয়া, আতাউর রহমান, নয়ন মিয়া, ইসমাইল হোসেন, নাছির আহমদ, মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, ইসরাইল হোসেন, রুস্তুম আলী, আব্দুল আলী, বিলাল হোসেন, সাহেব আলী, শামছুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আমরা গত ৫ জুলাই গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করি। যার অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) গোয়াইনঘাট, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যানের কাছে প্রেরণ করেছি। কিন্তু উপজেলা প্রশাসন জাফলং জিরো পয়েন্ট এলাকায় নামমাত্র অভিযান পরিচালনা করে গেলেও জাফলং ব্রিজ, চা-বাগান, নয়াবস্তি, কন্দুবস্তি, মন্দিরের জুম, শ্বশানঘাট, বাংলাবাজার ও নয়াবাজার এলাকায় ভলগেট এবং বোমা মেশিন দিয়ে শ্রমিকদের পেটে লাথি দিয়ে প্রভাবশালীরা চাঁদার বিনিময়ে অপকর্ম চালিয়ে আসছে।
দ্রুত সময়ের মধ্যে জাফলংয়ের ডাউকী নদী থেকে বোমা মেশিন অপসারণ করে সনাতন পদ্ধতিতে বালু আহরণের দাবি জানান বক্তারা। অন্যথায় তারা কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code