শিরোনাম
​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে প্রত্যাশিত সাপ্তাহিক স্থায়ী গরুর হাট স্থাপন।

Coder Boss / ১০৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

Manual2 Ad Code

Manual3 Ad Code

তাওহীদ হাসান, বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রথমবারের মত গরুর স্থায়ী হাট স্থাপন করা হয়েছে। বিগত বছরগুলোতে বানিয়াচংয়ে ঈদ উপলক্ষ্যে কোরবানির গরুর জন্য অস্থায়ীভাবে গরুর হাট বসলেও স্থায়ী কোন গরুর হাট ছিল না।

সাপ্তাহিক গরু ক্রয় বিক্রয়ের জন্য বানিয়াচংয়ের মানুষজন পাশ্ববর্তী আজমিরীগঞ্জ,নবীগঞ্জ অথবা হবিগঞ্জের গরুর হাটে গরু ক্রয় বিক্রয় করতে যেতেন।
সরকারীভাবে মৌসুমী গরুর হাটের জন্য নির্ধারিত ৫/৬নং গরুর বাজারটি নীচু স্থানে হওয়ার কারনে বর্ষাকালে ডুবে যেত যে কারনে রাস্তার উপরে হাট বসতো।

এ সমস্যা থেকে ক্রেতা বিক্রেতাকে পরিত্রান দিতে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী উদ্যোগ গ্রহন করেন।
উপজেলা পরিষদের উদ্যোগে গরুর বাজারের নীচু মাঠ চলতি বছর ভরাট করা হয়েছে।
মাঠি ভরাট করতে স্থানীয়ভাবে কতিপয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ বাধা প্রদান করলেও শেষ পর্যন্ত মাটি ভরাটের কাজ শেষ করা হয়েছে।
গত ২৭জুন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান গরুর বাজারের মাটি ভরাট কাজের উদ্ভোধন করেছেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং গরুর পাইকার সমিতির কোষাধক্ষ্য আল আমিন জানান, আমরা আশা করছি খুব শিঘ্রই স্থায়ীভাবে সাপ্তাহিক গরুর হাট বসবে।

Manual8 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা ও খামার মালিক মোশারফ হোসেন জানান, আমাদের বানিয়াচংয়ে সাপ্তাহিক স্থায়ী গরুর হাট থাকা খুবই প্রয়োজন। অথচ বিভিন্ন সমস্যার কারনে সাপ্তাহিক স্থায়ী হাট বসানো যাচ্ছিল না।
এখন আর কোন সমস্যা নাই আশা করছি সবাই মিলে গরুর হাট জমজমাট করতে পারবো।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে বানিয়াচংয়ের প্রত্যাশিত সাপ্তাহিক স্থায়ী হাট বসানোর দাবী ছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে সাপ্তাহিক স্থায়ী হাট বসানো যাচ্ছিল না। আমি চেষ্টা করেছি কাজটি হয়েছে। আশা করি বানিয়াচংবাসীর আর সমস্যা থাকার কথা না।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code