শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ সুরমায় শ্রমিক নেতা রিপন হত্যাকান্ডের সাথে জড়িত হত্যার ঘটনায় ‘দুর্বৃত্তদের’ বহনকারী সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

Coder Boss / ৮০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

শিমুল আহমদ দঃসু প্রতিনিধিঃঃদক্ষিণ সুরমায় শ্রমিক নেতা রিপন হত্যাকান্ডের সাথে জড়িত হত্যার ঘটনায় ‘দুর্বৃত্তদের’ বহনকারী সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

ধৃত মো. তারেক আহমদ (২১) বরইকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের বজলু মিয়ার বাড়ির মো. আফজল মিয়ার ছেলে। সে রিপন হত্যার হামলাকারীদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হােসেন শ্যামল সিলেটকে বলেন, এসএমপির উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, দক্ষিণ সুরমা থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লোকমান হােসেনসহ চৌকস পুলিশ কর্মকর্তাদের একটি আভিযানিক টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ওসি আখতার আরও বলেন, সিলেট বিভাগীয় ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুনের সাথে জড়িত আরেক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
উল্লেথ্য, গত শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন ও তার সঙ্গে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদার। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিপনের মৃত্যু হয়। নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজার খলা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত বাবলা আহমদ তালুকদার একই গ্রামের মৃত মোক্তার আহমদ তালুকদারের ছেলে।
এ ঘটনায় সিলেট রেলওয়ে মাস্টারসহ ১৩ জনের নাম উল্লেখসহ আরও সাতজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় সাদ্দাম ও নোমান নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code