শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জের আলোচিত মাদক সম্রাট কছন পুলিশের খাঁচায়

Coder Boss / ৭৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

Manual3 Ad Code

 

গোলাপগঞ্জ সংবাদদাতাঃ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন থেকে ৫০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Manual5 Ad Code

শনিবার রাত ১১টায় ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন একটি মামলা ( মামলা নং-২২, তারিখ-১৯-০৭-২০২০ইং) দায়ের করেছে।

Manual1 Ad Code

আটককৃত ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির মৃত মকদ্দছ আলীর ছেলে মো: কছন আলী (৫৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে দত্তরাইল পুরাতন হাসপাতালের পিছনে গাজা বিক্রি করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পূর্ব দত্তরাইল পুরাতন হাসপাতালের পিছন থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম গাজা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে এর আগেও গোলাপগঞ্জ থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

তিনি আরোও বলেন, গোলাপগঞ্জকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code