শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ।

Coder Boss / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual5 Ad Code

 

এম. এম আতিকুর রহমান ;

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল এবং সমাজসেবা অধিদপ্তরের দুরারোগ্য রোগে আক্রান্তদের মধ্যে অনুদানের
চেক বিতরণ অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন।

Manual2 Ad Code

পরিবেশ মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে। আজকের ঐচ্ছিক তহবিল ও সমাজসেবা অধিদপ্তরের অনুদানের পরিমাণ কম হলেও এটা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। জীবন বাঁচাতে এবং বাসযোগ্য পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বৃক্ষ, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে।
এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ জন ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠানের নিকট ৪ লাখ ৩ হাজার টাকার অনুদানের চেক এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৯ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির নিকট প্রায় সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code