শিরোনাম
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের করোনার থাবায় দেখা দিয়েছে চরম সংকট,

Coder Boss / ৬৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

 

তারেক মনোয়ার দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব খাতে থাবা ফেলে মহামারি করোনা ভাইরাস। ফলে রাজস্ব আদায়ের অপার সম্ভাবনাময় এ বন্দরে দেখা দিয়েছে চরম সংকট। দেশের অর্থনীতির খোলা জানালা ভোমরা স্থলবন্দরে চলছে রাজস্ব ঘাটতি। মহামারি করোনার থাবায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা এক হাজার ১৮৬ কোটি টাকা থেকে নেমে ৫৮৩ কোটিতে দাঁড়িয়েছে। রাজস্ব ঘাটতি হয়েছে ৬৯২ কোটি টাকা।

জানা গেছে, চলমান প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভোমরা স্থলবন্দরে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভারতের সঙ্গে আমদানি বাণিজ্যের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ১৮৬ কোটি ৩৮ লাখ টাকা। তবে এর বিপরীতে আদায় হয়েছে ৫৮৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৬৭৯ টাকা। এক্ষেত্রে ঘাটতি হয়েছে ৬০২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৩২১ টাকা।
অবশ্য অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায় পিছিয়ে ছিল ভোমরা কাস্টমস। চলমান করোনা দুর্যোগের কারণে চলতি অর্থবছরের ২৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দীর্ঘ তিন মাস ভোমরা বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। ফলে প্রায় ৯০ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করেছিলেন কাস্টমস কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০-২১ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য বাণিজ্যের ওপর এক হাজার দুই কোটি পাঁচ লাখ টাকা নির্ধারণ করেছে। কিন্তু চলতি অর্থবছরে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ২৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৫৯৩ টাকা রাজস্ব অর্জন হয়েছে।

Manual6 Ad Code

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, করোনা দুর্যোগে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সরকারের বেঁধে দেওয়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তবে ভোমরা বন্দরে বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, বন্দর ও কাস্টমসের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, শুল্ক ফাঁকি ও পণ্য খালাসের হয়রানি বেড়ে যাওয়া রাজস্ব ঘাটতির অন্যতম কারণ। বাণিজ্য তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে পরস্পরের সমন্বয়ের অভাব রয়েছে। যে কারণে ব্যবসায়ীরা এ পথ থেকে বাণিজ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে সরকার যেমন রাজস্ব আয়ে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি লোকসান গুনছেন ব্যবসায়ীরাও।

Manual8 Ad Code

ভোমরা স্থলবন্দর কাস্টমস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে ভারত থেকে আমদানি পণ্যের পরিমাণ ছিল ২৫ লাখ ১৬ হাজার ১৬৭ টন। আর চলতি ২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৩ লাখ ৩৯৯ টন পণ্য আমদানির ওপর রাজস্ব অর্জিত হয়েছে ২৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৫৯৩ টাকা। এদিকে ২০১৯-২০ অর্থবছরে করোনভাইরাস প্রাদুর্ভাবে তিন মাস আমদানি বাণিজ্য বন্ধ মোট ৬৯২ কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code