শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ কতো দিন যায়

Coder Boss / ১১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এম এ হালিম:

আজ কতো দিন যায়
দেখিনা তোমায়,
দেখিনা তোমার চোখজুড়ানো দৃশ্য
পাহাড় অটবি থরে থরে সাজানো
সবুজ পল্লবের মন জুড়ানো সুশ্রী।
কাটা পাহাড়ের পথ ধরে চলতে চলতে
সেই মায়াবী হরিণের চাহনি,
চাকসু ঝুপড়ী আর বুদ্ধিজীবে চত্তরে
সখাসখিদের আড্ডা।

Manual4 Ad Code

চারটায় ক্লান্ত দেহে
পরিচিত অপরিচিতদের ভিড়ে,
শাটলে দাঁড়িয়ে –
চিত্তে যখন জেগে উঠে অস্বস্তি।
তখন কর্ণ কুঠিরে হঠাৎ!
মন ভুলানো সেই সখাসখির
প্রাণ উজার করে অস্বস্তির মাঝে
সুমিষ্ট তানে ভেসে ভেসে আসে,
সুখ বিচ্ছেদ ভালোবাসার
সেই পরিচিত অপরিচিত গানের তান।
আজ কতো দিন যায়!
কর্ণকুহরে যেনো পড়েছে
টেলিটক হিলের বাঁধা।

ক্যাম্পাসটা নেই আগের মত,
হয়তো কোথায় লেগেছে মরিচার ছোঁয়া।
বেলের মত শুষ্ক পথে জেগেছে আজ
পদচারণাহীন সবুজের উল্লাস।
রাতদুপুরে কোলাহল পূর্ণ আবাসিক হলে
তৈলপায়িকা আর জ্যৈষ্ঠীর অবাধ বিচারণ।
দলে দলে দ্বন্দ্বের নেই আজ কোনো শিহরণ।
ক্যাম্পাসটা আছে ঠিক আগের মতই
নেই শুধু কোলাহল পূর্ণ লোক গুলো।
যারা দিবানিশি বিচারণ করত
শিরা আর উপশিরায়।

Manual3 Ad Code

আজ কতো দিন যায়
প্রিয় ক্যাম্পাসে পরে না পায়।
এই বর্ষায় মনোমুগ্ধকর অপরূপ
সৌন্দর্যের অন্যতম উৎস
চবরি ঝর্ণা।
যেখান সকাল সাঁঝে
থাকিত হাজারো পদচারণা।
সেই পথে ঘাটে রয়েছে বুঝি
কতো শত শৈবালের বাস।
অথচ ঝর্ণা চলছে নির্ঝর
নেই শুধু মানবের উল্লাস।
প্রকৃতি যেনো আজ সেজেছে
মুক্ত বিচরণে অপরূপ মায়ায়
পল্লীর রূপ ধারণ করেছে যেনো
শহরের অলিগলির ছায়ায়।
মুক্ত মনে কবে যে পাব?
আবারো-
আনন্দ উল্লাসে ঘুরতে ধরায়
চবি তুমি রয়েছো শুধু স্মৃতির পাতায়

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code