শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মানষিক রোগী আপন ভাইয়ের হাতে ভাই খুনের পলাতক আসামি মৌলভীবাজারে গ্রেফতার ।

Coder Boss / ৫৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব -হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আপন ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় ঘাতক আলী নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ জুলাই নিহত আবু বক্করের পিতা ইউনুছ আলী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা নং-১৫.২৩/৭/২০২০)।এরই ধারাবাহিকতায় বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেল শেখ মোঃ সেলিম’ র দিক নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দয়িত্ব পরায়নতায় মামলার তদন্তকারী এসআই আব্দুর রহমান’ র নেতৃত্বে ঘাতক আলী নেওয়াজ কে মৌলভীবাজার শহরের ডেন্টাল রোড থেকে গ্রেফতার করেন। উল্লেখ্য- ২২জুলাই বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় উপজেলা সদরের বড় বাজার স্মৃতি সৌদের দক্ষিণ দিকে পরিত্যক্ত নন্দী ভবনের পাশে এই নির্মম ঘটনাটি ঘটে। আলী নেওয়াজ ৩ মাস পাবনায় মানষিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নিহত ব্যক্তি উপজেলা সদরের ১ নং ইউনিয়নের চতুরঙ্গরায়ের পাড়ার ইউনুস আলীর পুত্র আবু বক্কর (৩৫)।

Manual4 Ad Code

জানা যায়- পাগল আলীনেওয়াজ কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না পাগল ভাই আলী নেওয়াজকে খুঁজতে বের হয় আবু বক্কর। অনেক খোঁজা খুঁজির পরে অবশেষে নন্দী ভবনের পাশে পাগল ভাই কে খুঁজে পায় ,এবং বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য আলী নেওয়াজকে অনেক চেষ্টা করে,কিন্তু পাগল ভাই কিছুতেই বাড়িতে ফিরে যেতে রাজি হয়নি,তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বীত হয়ে আপন ভাইকে ছুরি চালিয়ে দিল পাষন্ড আলী নেওয়াজ। পরে আবু বক্করের শুরচিৎকারে এগিয়ে আসে স্থানীয় লোকজন, ছুরিকাহত হয়েও পাগল ভাই কে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও পাগল ভাই কে পারলেন না বাড়িতে ফিরিয়ে নিতে নিজেই চির বিদায় নিয়ে নিলেন পৃথিবী থেকে ,,এসময় খুনি আলী নেওয়াজ মানুষকে ছুরি দেখিয়ে প্রকাশ্যে পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশকে তাৎক্ষনিক আহত আবু বক্কর কে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন।,সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করলেন। ঘটনার পরের দিনই আবু বক্করের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় আলী নেওয়াজকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন’ র সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতার এর বিষয় নিশ্চিত করে বলেন পাগলকে গ্রেফতার করে বানিয়াচং থানায় নিয়ে আসলে সে লক-আপে যেতে অনেক জবরদস্তি করে, অনেক কষ্টে তাকে লক-আপ করা সম্ভব হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code