শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের বিরুদ্ধে থানায় জিডি: কর্মসুচী ঘোষণা

Coder Boss / ৭৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual1 Ad Code

 

এটিএম নাসির:

Manual7 Ad Code

জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার তালিকাভূক্তি, ভোটার স্থানান্তরসহ উপজেলা নির্বাচন অফিসে নাগরিক হয়রানী, উৎকোচ দাবী, অসৌজন্য আচরণ প্রসঙ্গে কথা বলায় জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মিথ্যা ভিত্তিহীন জিডি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব। এর প্রতিবাদে শুক্রবার রাতে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকরা এক জরুরী সভা করে কর্মসূচি ঘোষণা করেছেন।

Manual4 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীবের দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন জিডি, নিঃশর্ত ক্ষমা প্রার্থণা এবং প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানবন্ধন পালিত হবে। মানববন্ধন শেষে ঐদিন পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে।

প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এখলাছুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রেসক্লাব সদস্য রিপন আহমদ, কেএম মামুন, আল হাছিব তাপাদার প্রমূখ।

জানা যায়, ২০১৯ সালের ৩০ জানুয়ারী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সরকারি ফি জমা দিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন খলাছড়া গ্রামের আব্দুল খালিকের পুত্র মুনিম আহমদ। প্রায় ২ বছরেও এ আইডি সংশোধন না হওয়ার কারণ জানতে প্রেসক্লাব সভাপতি নির্বাচন অফিসার শাদমান সাকীবকে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন সদুত্তর না দিয়ে উল্টো প্রেসক্লাব সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে পরদিন ২৩ জুলাই প্রেসক্লাব যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর বিরুদ্ধে এ বিষয়ে জকিগঞ্জ থানায় একটি জিডি করে। ২৪ ঘন্টার ব্যবধানে একই অভিযোগে জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর বিরুদ্ধেও অনুরূপ আরেকটি জিডি করেন।

Manual8 Ad Code

অভিযোগ রয়েছে, শাদমান সাকীব জকিগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই নাগরিকরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। এমনকি জাতীয় পরিচত্র সংশোধনে সরকারের অনলাইন সেবাকে নিরুৎসাহিত করে তিনি ফেইসবুক এবং ইউটিউবে বিবৃতি দিয়েছেন। জকিগঞ্জের বিভিন্ন কম্পিউটার প্রতিষ্ঠান অনলাইনে সরকারি এ সেবাকে সহযোগিতা করায় তিনি এ বিষয়েও একাধিক নাগরিকের বিরুদ্ধে জিডি করেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code