শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় বিজিবির গুলিতে এক তরুণ নিহত

Coder Boss / ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual8 Ad Code

 

এম. এম আতিকুর রহমান বড় লেখা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় নাসির বিড়ি পাচারের সময় বিজিবির গুলিতে আলম (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় থেকে দুই লক্ষ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে বিজিবি।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তের শুকনাভী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হতভাগা বদরুল আলম উপজেলার হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।

Manual1 Ad Code

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ চালালে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে একজন নিহত হয়। বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি নৌকা করে মনু নদী পার করে নিয়ে যাওয়ার সময় তা আটকাতে যায় বিজিবি। এ সময় চোরাকারবারিদের সহযোগী প্রায় ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রসহ বিজিবিকে ধাওয়া করে। তারা এসময় বিজিবির এক সদস্যকে দা দিয়ে কুপ দিতে এগিয়ে যায়। তখন প্রাণ রক্ষাতে গুলি চালায় বিজিবি। ঘটনাস্থলেই চোরাকারবারি দলের একজন মারা যায়। নিহত ছেলেটি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code