শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদের আনন্দ নেই তাদের জীবনে

Coder Boss / ৭১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

দিলোয়ার হোসাইন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

Manual3 Ad Code

মহামারী করোনা ভাইরাসের কারনে চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারাদেশে জীবনযাত্রা সীমিত করার ফলে কমে গেছে মানুষের আয়-উপার্জন।
বর্তমান সময়ে চলছে বন্যার উপদ্রুব।

সবকিছু মিলিয়ে ভাল নেই দেশের মানুষ ।
সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মানুষজনও মুখোমুখি কঠিন এক সময়ে।
সরেজমিনে বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা অজানা কঠিন ও অবাস্তব সময়ের মুখোমুখি।

বানিয়াচং উপজেলার ৪নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের হেকিম উল্লা জানান, নিজের বসত বাড়ী বন্যার পানিতে ডুবে গেছে।দুই সপ্তাহ যাবৎ আত্মীয়র বাড়িতে পরিবারের লোকজন নিয়ে থাকি।
আমাদের কিসের ঈদ। খুবই দুরবস্থায় আছি।
বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া‘র বন্দের বাড়ী এলাকার
শাহেনা বেগম জানান, বসত ঘরে পানি উঠে গেছে। ঘরের মধ্যে মাচা বেধে আছি। কোথাও যাবার জায়গা নাই। এরমধ্যে ঈদ যে আসছে সেইটা আমরার মনেই অয় নাচ্। এইবার আমরার কোন ঈদও নাই,ঈদের খুশিও নাই।

Manual1 Ad Code

বানিয়াচং ৩নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঈনাতখানী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী জানান, করোনা ভাইরাসের কারনে খুবই সংকটে আছি। দীর্ঘদিন যাবৎ দুবাই ছিলাম। প্রবাস থেকে ইনকাম করে টাকা পাঠিয়েছি পরিবারের লোকজনের জন্য। সবাই মিলে আনন্দের সাথে ঈদ পালন করেছেন।

Manual2 Ad Code

ছুটিতে দেশে এসে আর যেতে পারি নাই। এইবার আমার পরিবারের লোকজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত।প্রতি বছরই ঈদে কোরবানি দেওয়া হতো এবার আর কোরবানি দেওয়া সম্ভব না।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code