শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংঙ্গে সরজ‌মি‌নে পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ, কমলা হত্যা মামলা নেওয়ার নি‌র্দেশ

Coder Boss / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

বানিয়াচং( হবিগঞ্জ )প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচংঙ্গে কমলা বিবি হত্যার ঘটনায় থানাকে মামলা নেয়ার নির্দেশ দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ (বিপিএম, পিপিএম)। রোববার (২ আগস্ট ) দুপুর ১২টায় দেশমুখ্য পাড়ার নিহত কমলা বিবির বাড়ির সামনে এলাকার শত শত মানুষের উপস্থিতে তদন্তের পর ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বানিয়াচং থানার ওসিকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল ১১ টায় নিহত কমলা বিবির পুত্রবধুর সাথে ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে প্রতিবেশী লুকুর সাথে ঝগড়া হয়। এ সময় লুকু গংরা পুত্রবধুকে ব্যাপক মারধোর করতে থাকে।

এ সময় লুকু গংদের হাত থেকে পুত্রবধুকে বাঁচাতে কমলা বিবি এগিয়ে আসলে তাকেও উপর্যপুরি কিল-ঘুষি মারতে থাকে লুকু গংরা। কিল-ঘুষি খেয়ে কমলা বিবি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Manual5 Ad Code

এলাকাবাসী উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, ওসি তদন্ত প্রজীত কুমার দাস, এস আই আব্দুছ ছাত্তার হাসপাতালে গিয়ে মহিলা পুলিশের সহায়তায় নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরণ করেন।

Manual6 Ad Code

কমলা বিবি হত্যাকান্ড নিয়ে বিভিন্ন মিডিয়া সরব হলে পুরো জেলাজুড়ে তোলপার সৃষ্টি হয়।

Manual4 Ad Code

২৪ জুলাই নিহতের পুত্র এনায়েত হোসেন বাদী হয়ে ১৪ জন ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। কমলা বিবি হত্যাকান্ডের ঘটনায় ময়না তদন্তের রিপোর্টের আগে মামলা নিতে অপারগতা প্রকাশ করে বানিয়াচং থানা পুলিশ। এরপর ইউএনও বরাবরে স্মারকলিপি দেন এলাকাবাসী।

Manual4 Ad Code

এরই প্রেক্ষিতে রোববার (২ আগস্ট) বানিয়াচং এসে ভুক্তভোগীসহ এলাকাবাসীর সাথে কথা বলে পুলিশকে কমলা বিবি হত্যার ঘটনায় মামলা নিতে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। তদন্তে এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code