শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রমিকনেতা রিপন হত্যা মামলায় আরো ১ আসামী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

Coder Boss / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

Manual4 Ad Code

দক্ষিণ সুরমার ট্যাংকলরি শ্রমিকনেতা মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগষ্ট ভোরে সিলেটের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে মুহিবুর রহমান মুন্না (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রিপন হত্যা মামলায় ১২ জন গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃত মুহিবুর রহমান মুন্না দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের গাঙ্গু গ্রামের মৃত আব্দুল করিম মনজ্জিরের পুত্র।

Manual8 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, গ্রেপ্তার এড়াতে মুহিবুর রহমান মুন্না এতোদিন আত্মগোপন করেছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই হত্যায় ব্যবহৃত চাপাতি, দা, ছুরি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপনকে গত ১০ জুলাই রাত সাড়ে দশটায় নগরীর বাবনা পয়েন্ট এলাকায় কুপিয়ে খুন করা হয়।

এ ঘটনায় রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনকে রেখে মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ১২ জন গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code