শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসী ভয়েসের ঈদপূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Coder Boss / ৫৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এম. এম আতিকুর রহমান

বিশ্বব্যাপী প্রবাসীদের একটি অরাজনৈতিক প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করা প্রবাসী ভয়েস এর ডাকে এক ভার্চুয়াল ভিডিও কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়।
আমেরিকা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মৌলভীবাজারের কুলাউড়ার প্রিয় মুখ উবায়েদ আনসারির সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট রহমতুল্লাহ এর পরিচালনায় পবিত্র কুরআন পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।প্রবাসী ভয়েসের ঈদপূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

এতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এর অন্যতম হলেন লন্ডন থেকে প্রতিনিধি মাহমুদ আল মারজান, স্পেনের মাদ্রিদ প্রতিনিধি মুস্তফা হোসাইন জাকারিয়া, ইউ এ ই- দুবাই প্রতিনিধি আহমেদ সুহেল, আজমান প্রতিনিধি ফরহাদ বখত্, কাতার প্রতিনিধি এম ডি জালাল উদ্দিন, তুরস্কের ইস্তানবুল প্রতিনিধি এম ডি শরিফ উদ্দিন, ফ্রান্সের তুলন প্রতিনিধি পুঁথিকার সাহেদ আহমেদ, জার্মানির ফ্রান্কফুট প্রতিনিধি মীর মেহেদী হাসান রায়হান, জর্জিয়া প্রতিনিধি শরিফ আহমেদ লস্কর, সৌদি আরব জেদ্দা প্রতিনিধি সাইদুর রহমান, গ্রিসের এথেন্স প্রতিনিধি আলী হোসাইন হেলাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিদেশে সবাই যেহেতু ভাগ্য পরিবর্তন ও পারিবারিক দায়িত্ব নিয়ে এসেছি, তাই অরাজনৈতিক ও সামাজিকভাবে পারস্পরিক সুসম্পর্ক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যের মিছিল শানিত করে নিজেদের ভাগ্যের পরিবর্তনে সম্বলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে কাঁধে কাঁধে মিলিয়ে বিদেশে বড় হওয়া নতুন প্রজন্মকে নিজেদের আদর্শিক রীতিনীতির সাথে পরিচিত করতে হবে, যাতে করে বিশ্বময় শক্তিশালী এক জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করা যায়।

Manual2 Ad Code

সভাপতি বিশ্বব্যাপি অবস্থানরত সকল বাংলাদেশীদের দোয়া- সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ-মাতৃভূমির কল্যাণে সকলের যথাযত ভুমিকা প্রত্যাশা করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code